এ কেমন জুতা আনছে এডিডাস !!

এই অদ্ভুত জুতাখানা তৈরি করার জন্য যখন মিউজিশিয়ান (র‍্যাপার ) টমি ক্যাশ এডিডাসের কাছে প্রস্তাবটা রেখেছিলো তাও ৫ মাস আগে তখন এডিডাস বেশ অবাক হয়েছিলো !! কিন্তু প্রস্তাবনার ৫ মাস পর এডিডাস উল্টো টমি ক্যাশের কাছে গিয়ে বললো চলো ধামাকা করি !!

জুতাটা আসলে ১ মিটার লম্বা মানে পাক্কা ৩.২৮ ফুট !!!এত লম্বা জুতা বাজারে ছাড়ার চিন্তা এর আগে কেউ করিনি। অনেকে এটাকে সোশ্যাল ডিসটেনসিং জুতাও বলছে। মানে এই জুতা পা দিলে মানুষ আপনার থেকে নিরাপদ দুরুত্বে থাকতে বাধ্য হবে যেটা করোনা স্বাস্থ্যবিধির দিকেই ইঙ্গিত করে।

তবে ভিতরের খবর হলো টমি ক্যাশকে নিয়ে মিউজিশিয়ান বিশেষ করে যারা র‍্যাপ সঙ্গিতের সাথে জড়িত বা তাদেরকে উদ্দেশ্যে করে নতুন সিরিজের জুতা আনবে এডিডাস আর এর একটা ঝলক হলো এই ১ মিটার লম্বা জুতাটি । এর অনেকগুলো ভার্সন থাকবে অনেকগুলো মডেল থাকবে এবং জুতাগুলোতে টমি ক্যাশের সাইনও থাকবে। এই এক মিটার লম্বার জুতাটিতে ফিঁতার ঘর কয়টি জানেন ? বেশিনা মাত্র ৪০ টি !!

তবে এই নতুন ধরনের জুতার বিজনেসে টমি ক্যাশ বা প্রফিটের কত পার্সেন্ট তার হবে এ বিষয়ে কোন তথ্য এখনো এডিডাস বা টমি ক্যাশ করেনি

Shopping Cart

Your Cart

Your Cart is Empty
Shop Now
Scroll to Top